ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১:০৮:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনা: যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১,৯২০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০২ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার

করোনা: যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১,৯২০ জনের মৃত্যু

করোনা: যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ১,৯২০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস সংক্রমণে ১,৯২০ জনের মৃত্যু হয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটি শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (গ্রীনিচ মান সময় রোববার ০০৩০) প্রকাশিত সর্বশেষ হিসাবে এ কথা জানায়।

এতে বলা হয়, পূর্ববর্তী দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। এদিন মৃত্যুর সংখ্যা ছিল ২,১০৮ জন। এই মহামারিতে দেশটিতে মোট ২০,৫০৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা বিশ্বের অন্য যে কোন দেশের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫২৭,১১১ জন। একক দেশ হিসেবে এই সংখ্যা বিশ্বের অন্য যে কোন দেশের চেয়ে বেশি।