করোনা যুদ্ধের সৈনিকদের কুর্নিশ জানালো গুগল
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৮ এএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এই মহামারির সময়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই এগিয়ে এসেছেন মানব সভ্যতাকে বাঁচাতে। দুর্দিনে অতন্দ্র প্রহররীর মতো জেগে থেকে কাজ করে যচ্ছেন তারা। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে ডুডল সিরিজ প্রকাশ করছে গুগল।
সেখানে তারা এর আগে সামনে এনেছিল চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের। এবারের সিরিজে তারা সামনে আনল বাকি করোনা সৈনিকদের। যারা নীরবে নিরলস পরিশ্রম করেছেন রাতদিন।
গুগল জানিয়েছে, সমস্ত সৈনিকদের ধন্যবাদ জানার সবচেয়ে ভালো উপায় ঘরে বসে থাকা। এক অন্ধকার যুগ আমরা পেরিয়ে যাব।
ডুডলে খাদ্য পরিষেবা, কৃষিকাজ, মুদিখানা এবং গবেষকদের কথা তুলে ধরা হয়েছে। আগামী সপ্তাহ পর্যন্ত এই সিরিজ চলবে বলে জানিয়েছে গুগল।
গুগল লিখেছে, কোভিড -১৯ বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের উপর যেমন প্রভাব ফেলছে, লোকেরা একে অপরকে এখনকার চেয়ে আরও বেশি পরিমাণে সাহায্য করতে এগিয়ে আসছে। তাই যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন তাদের নতুন করে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করছি। এই সিরিজটি চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী এবং যারা প্রয়োজনীয় জিনিসপত্র এবং পরিষেবা দিচ্ছেন তাদের সম্মান জানাবে।
-জেডসি
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- চিঠি আর আসে না, ডাকহরকরা হারিয়ে গেছে
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি