করোনা: রাজশাহী মেডিকেলে ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৮ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নওগাঁর ভুত্তলিয়া এলাকা তৈবুর রহমান (৯০) ও পাবনার আমিরপুরের সামশুল ইসলাম (৬০)। এদের মধ্যে সামশুল ইসলাম করোনা সংক্রমণে মারা গেছেন। তিন দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন তৈবুর রহমান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১০ দিন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
পরিচালক আরও জানান, ২৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬ জন। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন দুজন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন একজন। ভর্তি অন্য তিনজন করোনা নেগেটিভ। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন চারজন। গত এক দিনে হাসপাতালে কোনো রোগী ভর্তি নেই।
এর আগে রোববার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে রাজশাহীর ৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা শনাক্তের হার ৩ দশমিক ২৩ শতাংশ।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল