করোনা: রাজশাহীতে চলতি বছরের সর্বোনিম্ন শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি।
রাজশাহীতে মহামারি করোনাভাইরাস সংক্রমণের হার একের ঘরে নেমে এসেছে। মঙ্গলবার ২৮৩ জনের নমুনা পরীক্ষায় মাত্র ৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ কমে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪১ শতাংশে। যা চলতি বছরে সর্বোনিম্ন।
এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। যাদের মধ্যে দুজনের বয়স ৫১ থেকে ৬০ এবং দুজনের ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।
শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ১৩ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ জন। বুধবার সকাল ৬টা পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১২১ জন। যাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১১ জন।
করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগিদের মধ্যে ৪০ জন করোনা পজিটিভ শনাক্ত। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৪৮ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৩৩ জন।
রামেক পরিচালক জানান, মঙ্গলবার দুটি ল্যাবে রাজশাহী জেলার ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ কমে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪১ শতাংশে। যা আগের দিন সোমবার ছিল ৭ দশমিক ৪৭ শতাংশ। এর আগে গত রোববার শনাক্তের হার ছিল ৮ দশমিক শূন্য ৯ শতাংশ।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



