ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৫:১৫:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

করোনা শনাক্ত ২৮২ জনের, মৃত্যু নেই

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮২ জনের। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩২৯ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৬৮৯ জনের।  

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। ৪ হাজার ৬৬টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ৮২০ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।