ঢাকা, মঙ্গলবার ১৬, জুন ২০২৬ ৪:৫৮:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

করোনা সংক্রমণ বাড়ায় মাস্ক পরার নির্দেশ কিয়েভে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়া এবং রুশ হামলার কারণে স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার প্রেক্ষিতে ইউক্রেন কর্তৃপক্ষ রাজধানী কিয়েভের অধিবাসীদের আবারো মাস্ক পরার নির্দেশ দিয়েছে।

দেশটির সিটি হল থেকে বলা হয়েছে, গত সপ্তাহে কিয়েভে ২,৫১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪২ এবং মারা গেছেন ২২ জন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো বলছে, গণপরিবহন ও ক্লায়েন্টদের সেবা দেয়া হয় এমন জায়গায় এবং শিক্ষা কেন্দ্রগুলোতে বাসিন্দাদের মাস্ক পরা উচিত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনে নতুন করে ৪৪,১৩৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ৬,৬৬৭ এবং মারা গেছেন ১৬১ জন।

গত সোমবার ইউক্রেনের  স্বাস্থ্য উপমন্ত্রী বলেছেন, যুদ্ধের কারনে প্রতিদিনই স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে।

তিনি বলেন, যুদ্ধের শুরুতেই কোভিড-১৯ রোগীদের ১৮টি সেবাকেন্দ্র ধ্বংস করা হয়। আরো ১৫টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া একশরও বেশি সেবাকেন্দ্র জোরপূর্বক দখল করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগস্টের শেষে ইউক্রেনের স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এখনও টিকে আছে।