করোনা সংক্রমণ রোধে নড়াইল লকডাউন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নড়াইল জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলায় করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলাকে অবরুদ্ধের ঘোষণা দেয়া হলো।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আনজুমান আরা কৃতক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে মঙ্গলবার বেলা ৩টা থেকে এ অবরুদ্ধাদেশ কার্যকরের ঘোষণা দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, জেলায় করোনাভাইরাসের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় ২৭ এপ্রিল সিভিল সার্জন প্রেরিত সুপারিশের প্রেক্ষিতে প্রাণঘাতী কোভিড ১৯’র ঝুঁকি মোকাবেলায় সংক্রমণ রোগ (প্রতিরোধে, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন মোতাবেক নড়াইল জেলাকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে জেলায় জনসাধারণের আগমন ও বহির্গমন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে নিষিদ্ধ থাকবে জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতও।
তবে কৃষি, খাদ্য, ঔষধ সরবরাহ, স্বাস্থ্য বিভাগ, পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, মিডিয়া, টেলিফোন, ইন্টারনেটসহ জরুরি পরিসেবা এ অবরুদ্ধাদেশের আওতা মুক্ত থাকবে।
নড়াইলে মোট ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে ৭জন চিকিৎসক। তবে আক্রান্ত সকলেরই অবস্থা স্থিতিশিল বিধায় তারা স্বাস্থ্য বিভাগের সার্বিক তত্বাবধানে ব্যক্তিগত আইসোলেসনে রয়েছে।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


