করোনা সংক্রমিতদের ৫০ শতাংশের বেশি গ্রামের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ৫ জুলাই ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি হয়েছেন তাদের ৫০ শতাংশের বেশি গ্রামের মানুষ বলে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই গ্রামের। করোনায় আক্রান্ত হওয়ার পর যখন পরিস্থিতি অনেক খারাপ হচ্ছে তখন তারা হাসপাতালে আসছেন।
সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।
খুরশীদ আলম বলেন, গতকাল রবিবার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। সেখানে চিকিৎসকরা বলেছেন, হাসপাতালে যেসব রোগী করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আসছেন তাদের অধিকাংশের বেশি গ্রামের। রোগে আক্রান্ত হওয়ার অনেক পরে যখন পরিস্থিতি অনেক খারাপ হয়ে পড়ছে তখন তারা হাসপাতালে আসছেন।
মহামারীর বছর গড়ানোর পর করোনাভাইরাসের ভারতে উদ্ভূত ডেল্টা ধরন বাংলাদেশে সংক্রমিত হওয়ার পর গত এপ্রিল মাস থেকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সীমান্তের বিভিন্ন জেলায় আলাদাভাবে লকডাউন দিয়েছিল। কিন্তু তাতেও বিপদ কাটেনি। ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করে বিপজ্জনক ভারতীয় ভ্যারিয়েন্ট। শহর ছাড়িয়ে ভয়াবহ এই ধরন গ্রামেও ছড়িয়ে পড়েছে। উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় গ্রামাঞ্চলে প্রচুর মানুষের জ্বর-সর্দিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরীক্ষা না করায় তারা করোনায় আক্রান্ত কিনা তা জানা যাচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এখন বর্ষার মৌসুম হওয়ায় অনেকেই করোনাভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি–জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। পরীক্ষা করাচ্ছেন না বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











