করোনা সন্দেহে ছেলেকে আশ্রয় দিলেন না মা-বাবা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনা সন্দেহে ছেলেকে আশ্রয় দিলেন না মা-বাবা
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় করোনাভাইরাস আতঙ্কে নিজের ছেলেকে বাড়িতে ঢুকতে দিলেন না মা-বাবা। পরে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়ে আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে আছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বাসুদেব বিশ্বাস (২৮) ঢাকা থেকে উপজেলার পাকুরিতা গ্রামের বাড়িতে গেলে বাবা বিমল বিশ্বাস লাঠি নিয়ে ধাওয়া করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় উপস্থিত ছিলেন তার মা লক্ষিরানী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের করে দেওয়ার পর উপজেলার গৈলা গ্রামে তার শ্বশুর অরুন মন্ডলের বাড়িতে আশ্রয় নিলে তাকে আলাদা ঘরে হোম কোয়েরেন্টিন করে রাখা হয়েছে।
এ বিষয়ে বাসুদেব বিশ্বাসের বাবা বিমল বিশ্বাস বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় কোনো ঝুঁকি নিতে চাই না, তাই ছেলেকে বাড়িতে ঢুকতে দেইনি। ছেলে হোক তাতে কি! সে যেই হোক চিকিৎসকের কাছ থেকে করোনা-মুক্ত সার্টিফিকেট ছাড়া বাড়িতে বসবাস করতে দেওয়া যায় না।’
তিনি বলেন, ‘শুনেছি শ্বশুরবাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছে। ১৪ দিনের হোম কোয়েরেন্টিন শেষ করুক। যদি সুস্থ থাকে তাহলে হাসি মুখে বাড়ি নিয়ে আসব।’
বাসুদেব বিশ্বাসের শ্বশুর অরুন মন্ডল বলেন, ‘গতকাল বৃহস্পতিবার আমার মেয়ে সিমা মন্ডল ও জামাতা ঢাকা থেকে আসে। মেয়ে আমার বাড়িতে আসে ও জামাতা তার বাড়িতে যায়। তারা দুজনই সুস্থ তার পরেও মেয়ে বাড়িতে আসলে তাকে আমরা আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে রেখেছি। পরে জামাতাও আসলে তাকেও আলাদা ঘরে হোম কোয়েরেন্টিনে রাখা হয়েছে।’
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই