করোনা সন্দেহে সৌদি ফেরত দম্পতি হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৪ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি আরব থেকে আসা এক বৃদ্ধ দম্পতিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই দম্পতির শ্বাসকষ্টজনিত সমস্যা আছে বলে জানা গেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই দম্পতি সৌদি এয়ারলাইন্সযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন।
বিমানবন্দরে কর্মরত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, হেলথ কার্ডে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য কর্মকর্তারা জানতে পারেন, বিগত বেশ কিছুদিন ধরে তারা শ্বাসকষ্টে ভুগছেন। তারা সম্প্রতি সৌদিপ্রবাসী ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন। তারা সৌদি যাওয়ার আগে তাদের ছেলে চাকরির সুবাদে চীন সফর করেছিলেন। সৌদি যাওয়ার পর থেকে তাদের শ্বাসকষ্ট বাড়তে থাকে। সেখানে চিকিৎসা নিলেও তারা সুস্থ হননি।
যেহেতু তার ছেলের চীন ভ্রমণের ইতিহাস রয়েছে তাই করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে সন্দেহে তাদের হাসপাতালে আইসোলেশনে রাখার জন্য পাঠানো হয়।
এর আগে সোমবারও ইতালি, স্পেন ও সিঙ্গাপুরফেরত ৩ জনকে করোনোভাইরাস সন্দেহে সরাসরি হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ইতোমধ্যে বাংলাদেশে করোনায় আক্রান্ত ৩ জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু






