ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২২:৪৭:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

করোনা: ৮ মাসের মধ্যে সর্বোচ্চ ৩৫৫৪ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৩৮ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৩ হাজার ৫৫৪ জনের শরীরে, যা আট মাসের মধ্যে সবচেয়ে বেশি। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন।

মঙ্গলবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতবছরের ১৬ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন মোট ৩ হাজার ৭৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৮৩৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে ২৫ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়ে ১৩.৬৯ শতাংশ হয়েছে। এ পর্যন্ত শনাক্তের হার ১২.৯৪ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৬ জন। এদের মধ্যে ১০ জন ষাটোর্ধ্ব, ৫১ থেকে ৬০ বছরের ছয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৪তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৪১তম অবস্থানে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এ বছর ২৩ জানুয়ারি সেই সংখ্যা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জন মারা যায়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।

-জেডসি

 

এই বিভাগের জনপ্রিয়