ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১২:৫৭:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

করোনা : এবার লকডাউন লক্ষ্মীপুর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪০ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার

করোনাভাইরাস: এবার লকডাউন লক্ষ্মীপুর জেলা

করোনাভাইরাস: এবার লকডাউন লক্ষ্মীপুর জেলা

এবার লকডাউন করা হলো লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুরে প্রথমবারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ভাইরাসটির সংক্রমণ রোধে এই জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

আজ রোববার জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক লক্ষ্মীপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এসময় এ জেলায় সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহের আওতা বহির্ভূত থাকবে বলে এতে উল্লেখ করা হয়।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনিবার শনাক্ত হয়েছে এবং তাকে রোববার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ তাকে ঢাকায় পাঠানো হয়েছে।