ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৫:৩০:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনাভাইরাস: ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৫০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাস: ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৫০

করোনাভাইরাস: ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৫০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টানা ২১ দিনের লকডাউনের মধ্যেই প্রতিবেশি ভারতে মৃতের সংখ্যা ৫০ ছুঁয়েছে। দ্রুতহারে বাড়ছে এ হার।

আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বুধবার ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১২ জন মৃত্যুর মধ্যে দিয়ে প্রানহানির ঘটনা অর্ধশত হয়েছে। আর এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৩৭ জন, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, করোনাভাইরাসে ভারতে এ পর্যন্ত ১ হাজার ৯৬৫ জন আক্রান্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি গেছেন এমন রোগীর সংখ্যা ১৫১।

দেশের সব রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই সেখানে ১৬০ জনের শারীরিক পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়েছে।

তামিলনাড়ু: রাজ্যটিতে এখনও পর্যন্ত ২৩০ জনেরও বেশি মানুষের শরীরে ওই রোগের সংক্রমণ ধরা পড়েছে। ইতিমধ্যেই সেখানে ১ জনের মৃত্যু হয়েছে এবং ৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

মহারাষ্ট্র: ভারতের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। বুধবার ওই রাজ্যে মোট ৮৬ জন নতুন করে আক্রান্ত হন। ওই রাজ্যে মোট আক্রান্ত ৩০২ জন। ভাইরাসের ছোবলে সেখানে এ পর্যন্ত ৯ জন মারা গেছে এবং ৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

নয়াদিল্লি: গত বুধবার দিল্লিতে ৫৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এবং অন্ধ্রপ্রদেশে ৪৩ টি নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।

চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ দিল্লির নিজামুদ্দিনে শত শত লোক একটি বিশাল ধর্মীয় সমাবেশে অংশ নেয়ার পরে দেশব্যাপী আরও বেশি করে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।