ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১২:৫৯:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

করোনাভাইরাস: সুনামগঞ্জ জেলা লকডাউন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার

করোনাভাইরাস: সুনামগঞ্জ জেলা লকডাউন

করোনাভাইরাস: সুনামগঞ্জ জেলা লকডাউন

করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় এবার সুনামগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। রোববার জেলা প্রশাসক আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, (সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ সনের আইন, ৬১ নং আইন) এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তায় জেলাকে লকডাউন ঘোষণা করা হল।

তিনি বলেন, ‘রবিবার বিকাল থেকে এ জেলায় কেউ প্রবেশ ও প্রস্থান করতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে প্রবেশ করতে পারবেন না। এমনকি এ জেলা থেকে অন্য জেলায় গমণ করতে পারবেন না।’

তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্য সরবরাহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে বলে জানান জেলা প্রশাসক।