করোনাভাইরাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ছোবলে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নতুন রেকর্ড গড়েছে। বুধবার একদিনে বিশ্বব্যাপী করোনায় মারা গেছেন ৫ হাজারেরও বেশি মানুষ এবং একই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজারেরও বেশি।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও এখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ আকার নিয়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যায় সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজার ১৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ হাজার ১১০ জনের।
মৃত্যুর দিক দিয়ে সবার ওপরে রয়েছে ইতালি। দেশটি যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ১০ হাজার ৫৭৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ১৫৫ জনের। এরপরই রয়েছে স্পেন। সেখানে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৯৩৮৭ এবং আক্রান্তের সংখ্যা এক লাখ ৪ হাজার ১১৮ জন।
এদিকে, বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ হাজার ২৪১ জন।বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৯ লাখ ৩৫ হাজার ৭৫০ জন। এদের মধ্যে বর্তমানে ৬ লাখ ৯৪ হাজার ২৩২ জন চিকিৎসাধীন এবং ৩৫ হাজার ৪৭৮ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ২ লাখ ৪১ হাজার ৫১৮ জনের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ২৭৭ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৪৭ হাজার ২৪১ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











