ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৭:০২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনাভাইরাসে পশ্চিমবঙ্গে এক নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ৩০ মার্চ ২০২০ সোমবার

করোনাভাইরাসে পশ্চিমবঙ্গে এক নারীর মৃত্যু

করোনাভাইরাসে পশ্চিমবঙ্গে এক নারীর মৃত্যু

করোনাভাইরাসে পশ্চিমবঙ্গে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রাজ্যে দ্বিতীয় করোনা আক্রান্তের  মৃত্যু হল। রোববার গভীর রাতে কালিম্পঙের বাসিন্দা ৪৪ বছরের ওই নারীর মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।

হাসপাতাল সূত্রে খবর, গত ১৬ মার্চ ওই নারী চেন্নাই থেকে ফিরেছিলেন। তিনি চেন্নাইয়ে গিয়েছিলেন মেয়ের চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় ভাবেই তিনি চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু অসুস্থতা দিন দিন বাড়তে শুরু করে।

জানা গেছে, এর পর তার প্রবল শ্বাসকষ্ট শুরু হলে গত ২৫ মার্চ তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসের সব রকম লক্ষণই থাকায় তার নমুনা নাইসেডে পাঠানো হয় সেখান থেকে। রিপোর্টও পজিটিভ আসে। কিন্তু কোনও চিকিৎসাতেই সাড়া দিচ্ছিলেন না তিনি। ক্রমে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে।

প্রাথমিকভাবে জানা গেছে, রোববার রাত ২টা নাগাদ তার মৃত্যু হয়েছে।