করোনাভাইরাসে ফের বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
সোনার দাম ফের বাড়ল। দেড় মাসের ব্যবধানে সব ধরনের সোনার দর ভরিতে এক হাজার ১৬৬ টাকা বেড়েছে। করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।
বুধবার থেকে বাংলাদেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনা সোনা ৬১ হাজার ৫২৮ টাকায় বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেট ৫৯ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৪ হাজার ১৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪১ হাজার ৪০৭ টাকায়।
মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৬০ হাজার ৩৬১ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট বিক্রি হচ্ছে ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৪০ হাজার ২৪১ টাকায়।
দাম বাড়ার কারণ ব্যাখা করতে গিয়ে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোল্ডের আন্তর্জাতিক বাজার অস্থির হয়ে উঠেছে। গত দুই দিনে প্রতি আউন্স (২.৬৮৪ ভরি) ৪০ ডলার বেড়েছে।
মঙ্গলবার বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে সোনার দাম বাড়নো হয়েছে।
গত ৫ জানুয়ারি ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়ানোর পর ২০১৩ সালের পর বাংলাদেশের বাজারে সোনার দাম ৬০ হাজার টাকা ছাড়ায়। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ডলারের দাম বাড়ার কারণে মূল্যবান এই ধাতুটির দাম একই পরিমাণ বাড়ানো হয়।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







