করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়ালো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সকল রেকর্ড ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সংক্রমণের দিক থেকে চীন, ইতালি ও স্পেনকে ছাড়িয়ে গেছে ট্রাম্পের দেশ। একইভাবে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।এবার মৃত্যুর সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেলো দেশটি। গত ২৪ ঘণ্টায় সেখানে ৭২৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮৯ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কে মারা গেছে ১ হাজার ৫৫০ জন।
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৫৩০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১২৯ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ২৫১ জন। এ খবর দিয়েছে করোনা নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
এছাড়া যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ লাখ ৭৭ হাজার ৫৮৯ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৬০১ জনের অবস্থা সাধারণ। বাকি ৩ হাজার ৯৮৮ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে বলেন, করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ বা তারও বেশি হতে পারে। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনা ভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে ট্রাম্প একথা বলেন। মৃত্যুর সংখ্যা এক লাখ বা এর নিচে থাকলে ‘সম্মিলিতভাবে করা খুব ভালো কাজ হবে’ বলেও মন্তব্য করেন তিনি।
শুরুতে করোনাভাইরাসকে পাত্তা না দিলেও শেষে এসে নিজেকে যুদ্ধকালীন প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প।
বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা ৪২ হাজার ১৫১ জন এবং আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন। অপরদিকে ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











