করোনাভাইরাসে মৃত্যু ৪২ হাজার ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ১ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের ছোবলে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ৪২ হাজার। মৃতের হার বেড়ে হয়েছে ১৯ ভাগ। ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২০২টি দেশ। এদিকে ভয়াবহ সঙ্কটময় পরিস্থিতি পার করছে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন ও জার্মান।
বুধবার সকাল পর্যন্ত করোনায় নিহতের সংখ্যা ৪২ হাজার ১৫১ জন এবং আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জন। অপরদিকে ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ইতালিতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বুধবার সকাল পর্যন্ত ইতালিতে মারা গেছে ১২ হাজার ৪২৮ জন। দেশটিতে এক দিনে মারা গেছে ৮৩৭ জন।
ইতালির পরে মৃতের সংখ্যা এগিয়ে আছে স্পেন। এখন পর্যন্ত স্পেনে মারা গেছে ৮ হাজার ৪৬৪ জন। আর যুক্তরাষ্ট্র মৃতের সংখ্যা ৩ হাজার ৮৫০। পিছিয়ে নেই ফ্রান্সও। দেশটিতে এখন মৃতের সংখ্যা ৩ হাজার ৫২৩ জন।
এছাড়াও পরিসংখ্যান ওয়েবপেইজ ওয়ার্ল্ডোমিটার অনুসারে বুধবার সকাল পর্যন্ত ইরানে ২ হাজার ৮৯৮, যুক্তরাজ্যে ১ হাজার ৭৮৯, নেদারল্যান্ডসে ১ হাজার ৩৯, জার্মানিতে ৭৭৫, পাকিস্তানে ২৬, ভারতে ৩৫, সৌদি আরবে ১০, মালয়েশিয়ায় ৪৩, ইসরাইলে ২০ জন মারা গেছে।
ভাইরাসের উৎপত্তিস্থল চীনে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৩০৫ জন। তবে চীনে এই মৃত্যুর মিছিল বন্ধ হয়েছে অনেক আগেই। এখন পর্যন্ত চীনে নতুন করে কোনো আক্রান্ত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।
প্রতিদিন মৃতের সংখ্যা বাড়লেও করোনাভাইরাসে সুস্থ হওয়ার হার ৮১ শতাংশ। সারাবিশ্বে মোট ১ লাখ ৭৭ হাজার ২৩ জন কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ঘরে ফিরছেন।
-জেডসি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২








