ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ১৬:৫১:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৭ এএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে ঝড়ের গতিতে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই এক একটি জীবন পরিণত হচ্ছে সংখ্যায়।দেশটিতে গতকাল শুক্রবার এক হাজার ৩২০ জন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন।এই নিয়ে যুক্তরাষ্ট্রে  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাত হাজার ৩৯১ জনের পৌঁছেছে। এছাড়া দেশটিতে মোট দুই লাখ ৭৬ হাজার ৯৬৫ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করছে।

বিশ্বের অনেক দেশের তুলনায় মার্কিন সরকার অনেক দেরিতে করোনা শনাক্তের পরীক্ষা শুরু করেছে। বর্তমানে এই রোগে আক্রান্তের সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকায় করোনা শনাক্তের কিট সরবরাহ করতে ওয়াশিংটনকে হিমশিম খেতে হচ্ছে। দেশটির ৫০ অঙ্গরাজ্যের সবগুলোতে করোনাভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও গত মঙ্গলবার বলেছে, অচিরেই বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোর সংস্থা গত ৮ মার্চ এক প্রতিবেদনে বলেছিল, দেশটিতে সম্ভবত ৯ কোটি ৬০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হবে এবং প্রায় ৪ লাখ ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটবে।

-জেডসি