ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৬:৩১:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

করোনামুক্ত হলেন শিক্ষামন্ত্রী দীপু মনি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৪ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোভিড-১৯ পজিটিভ হওয়ার দুই সপ্তাহ পর করোনামুক্ত হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার দ্বিতীয়বারের মতো নমুনা পরীক্ষায় তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে।

এই তথ্য নিশ্চিত করে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব আব্দুল আলিম বলেন, গতকাল রবিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দ্বিতীয় দফায় করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।’

এর আগে গত ৬ ডিসেম্বর রাতে শিক্ষামন্ত্রীর করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকে সরকারি বাসভবনে আইসোলেশনে ছিলেন তিনি। সেখানে দুই সপ্তাহ থাকার পর গতকাল করোনার রিপোর্ট নেগেটিভ আসে শিক্ষামন্ত্রীর।

২০০৮ সালের সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জিতে এমপি হন দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। দীপু মনি সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান।

-জেডসি