করোনায় বাংলাদেশিদের ভারত যেতে নতুন শর্ত
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৪ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভারত ও বাংলাদেশের বন্ধুত্ব বহু পুরনো। বছরের যে কোনও সময় বাংলাদেশিরা চিকিত্সা ও ভ্রমণের জন্য ভারতে যান। এবার ভারত গমনে মানতে হবে নতুন শর্ত। তবেই ভারতে প্রবেশের অনুমতি পাবেন বাংলাদেশের নাগরিকরা। ভারত ও বাংলাদেশ, দুই বন্ধু দেশে নাগরিকদের যাতায়াতে তেমন কোনও বাধা নেই। তবে এখন পরিস্থিতি আলাদা। করোনার আবহে তাই দুই দেশের মধ্যে যাতায়াত অবাধ থাকলেও কয়েকটি শর্ত মানতে হবে।
বেনাপোল ইমিগ্রেশনের তরফে জানানো হয়েছে, ব্যবসা, চিকিৎসা বা ভ্রমণ. যে কোনও কারণে ভারতে যেতে হলে বাংলাদেশীদের কয়েকটি শর্ত এবার থেকে মানতে হবে।
পাসপোর্টসহ বাংলাদেশি যাত্রীদের আগে যোগাযোগ করতে হবে ভারতীয় হাই-কমিশনের সঙ্গে। যাত্রীর সঙ্গে থাকতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। সেই সার্টিফিকেট ৭২ ঘণ্টার বেশি পুরনো হলে গ্রাহ্য হবে না। এছাড়াও ২০২০ সালের পয়লা জুলাইয়ের পর ইস্যু করা ভিসা জমা দিতে হবে। তবে গিয়ে এদেশে ঢোকার ছাড়পত্র পাবেন যে কোনও বাংলাদেশি। করোনা পরিস্থিতিতে এমনিতে বিভিন্ন দেশ এখনও ভিনদেশীদের প্রবেশ অবাধ করেনি। কয়েকটি দেশ শর্তসাপেক্ষে পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে।
কোনো ভারতীয় এই পরিস্থিতিতে বাংলাদেশে যেতে চাইলে ভিসা ও পাসপোর্ট ছাড়াও তাঁর কাছে রাষ্ট্রের অনুমতিপত্র থাকতে হবে। এছাড়া তাঁরও করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। সেই সার্টিফিকেট ৭২ ঘণ্টার মধ্যে ইস্যু করা হতে হবে। করোনা পরিস্থিতিতে অনেক ভারতীয় আটকে রয়েছেন বাংলাদেশে। লকডাউনের জেরে দেশে ফিরতে পারেননি তাঁরা। তাঁদের দেশে ফেরার ক্ষেত্রেও একইরকম শর্ত থাকবে।
১৩ মার্চ থেকে বেনাপোল দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ হয়ে গিয়েছিল। ২২ মার্চ থেকে বেনাপোল দিয়ে রেল ও স্থল পথে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। তবে রেল ও স্থল পথে আমদানি-রফতানি আবার শুরু হয়েছে।
-জেডসি
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়











