করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৩৯ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ এএম, ১ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনা ভাইরাসের ছোবলে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেল ৩৯ হাজার। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটারের মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ হাজার ৩৩ জন।
এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৮ লাখ ৩ হাজার ১৮০ জনের শরীরে। এরইমধ্যে ২০১টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৩৯৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৯১ হাজার ৭৫১ জন। এদের মধ্যে ৫ লাখ ৬১ হাজার ৩৪২ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩০ হাজার ৪০৯ জনের অবস্থা গুরুতর।
এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাস শনাক্ত হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৩৫ জনের শরীরে। সেখানে মারা গেছেন ৩ হাজার ১৭৫ জন।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৩৯ জন। সেখানে মারা গেছেন ১১ হাজার ৫৯১ জন।
ইতালির পরে বেশি আক্রান্ত হয়েছে স্পেন। এখানে আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৪১৭ জন। মারা গেছেন ৮ হাজার ১৮৯ জন।
ভাইরাসটি প্রথম শনাক্ত হয় চীনে। সেখানে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫১৮ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩০৫ জন।
এছাড়া জার্মানিতে ৬৭ হাজার ৫১ জন, ফ্রান্সে ৪৪ হাজার ৫৫০ জন এবং যুক্তরাজ্যে ২২ হাজার ১৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে। এখানে এখন পর্যন্ত আক্রান্তে সংখ্যা ৪৪ হাজার ৬০৫ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৮৯৮ জনের।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











