ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৯:০২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

করোনার উপসর্গ নিয়ে খুলনায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

খুলনায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নূরুজ্জামান খান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পাঁচ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগে মঙ্গলবার সকালে তিনি মারা যান। মৃত নূরুজ্জামান খান রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে।

মৃতের স্বজনরা জানান, সকালে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নূরুজ্জামান একটি মোবাইল কোম্পানিতে চাকরির পাশাপাশি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষা করা হবে।

-জেডসি