করোনার উপসর্গ নিয়ে ছেলের মৃত্যু, শোকে মারা গেলেন বাবা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ১১ মে ২০২০ সোমবার
ছেলে রিমন সাউদ ও বাবা হাজী মো. ইয়ার হোসেন
করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রিমন সাউদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই খবর শোনার ৩ ঘণ্টা পরই মারা গেছেন তার বাবা হাজী মো. ইয়ার হোসেনও।
এর আগে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করলে মো. ইয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৮টার দিকে তিনি মারা যান। হাজী ইয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া মসজিদ কমিটির সভাপতি ছিলেন।
মৃতের চাচাতো ভাই মাসুম সাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। ভোর রাত ৩টার দিকে অসুস্থ্য বোধ করলে আমার চাচাতো ভাই রিমন সাউদ নিজ বাড়ির ২য় তলা থেকে পায়ে হেঁটে গাড়িতে উঠে। পরে ঢাকার বিভিন্ন হাসপাতলে নিয়ে যাই। কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকার কারণে কোনো হাসপাতালে তাকে ভর্তি নেয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।’
এই খবর শুনে তার বাবাও হার্ট অ্যাটাকে মারা যান বলে জানান মাসুম সাউদ। তিনি আরও বলেন, রিমনের করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। তবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।
এদিকে, একই দিনে বাবা ও ছেলের এমন করুণ মৃত্যুর খবরে সিদ্ধিরগঞ্জের সরদারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


