করোনার কাছে হার মানলেন নূরজাহান মযহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন রত্নাগর্ভা মা, বিশিষ্ট শিক্ষাবিদ মযহারুল ইসলামের সহধর্মিণী নূর জাহান মযহার। শনিবার (৩১ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সপ্তম কংগ্রেসের আহ্বায়ক চয়ন ইসলাম।
নূরজাহান মযহার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, ফোকলোরবিদ ও প্রাবন্ধিক প্রফেসর মযহারুল ইসলামের সহধর্মিণী এবং সিরাজগঞ্জের শাহজাদপুরের দুই বারের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সপ্তম কংগ্রেসের আহ্বায়ক চয়ন ইসলাম ও বিশিষ্ট শিল্পপতি শোভন ইসলাম এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতার মা।
চয়ন ইসলাম বলেন, আম্মা কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। গত সপ্তাহে শারীরিক অবস্থা আরও খারাপ হলে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার করোনা শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।
তিনি আরও বলেন, আম্মার মরদেহ ঢাকা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরে আনা হচ্ছে। বিকেল ৩টায় নূরজাহান স্কুল মাঠে প্রথম জানাজা নামাজ ও বাদ আসর শান্তিপুর নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে আমাদের পারিবারিক কবরস্থানে আব্বার কবরের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
-জেডসি
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক