করোনার কারণে কমেছে মানুষের গড় আয়ু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
করোনার কারণে মানুষের গড় আয়ু কমেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বব্যাপী গড় আয়ু ৭২.৮ থেকে কমে দাঁড়িয়েছে ৭১-এ। তবে নারীদের গড় আয়ু পুরুষের তুলনায় বেশি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ১ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগামী ৯ বছর বিশ্বব্যাপী গড় আয়ু কমবে। নারীদের গড় আয়ু ৭৩.৮, সেখানে পুরুষদের ৬৮.৪। প্রত্যেক দেশে নারীদের আয়ু অনেক বেশি। লাতিন আমেরিকায় এ আয়ু গড়ে ৭ বছর বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হয়েছে ২.৯ বছর।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বিশ্বে নারী ও পুরুষের মধ্যে গড় আয়ুর ব্যবধান অনেক বেশি। গত তিন দশকে কিছুটা কমলেও, ২০২১ সালে সেই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৫.৪ বছরে। মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সবচেয়ে কম আফ্রিকার সাহারা অঞ্চলে। মধ্য ও দক্ষিণ আফ্রিকায় গড় আয়ু ৬৭.৭ বছর। আয়ু কমার ক্ষেত্রে অতিমারিকে দায়ী করা হয়েছে। বলিভিয়া, লেবানন, মেক্সিকো, ওমান এবং রাশিয়ার মতো দেশগুলোতে ২০১৯ এবং ২০২২ সালের মধ্যে গড় আয়ু চার বছরের বেশি কমেছে।
গড় আয়ুতে স্বল্পোন্নত দেশগুলোর পিছিয়ে থাকার কারণ হিসেবে বেশ কয়েকটি বিষয়কে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। মূলত মা ও শিশু মৃত্যুর সংখ্যা বেশি হওয়ার জন্যই পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে বলা হয়েছে। এছাড়া কয়েকটি দেশে সংঘাত এবং সেই সঙ্গে কোভিডের প্রভাব গড় আয়ু কমার বিষয়টিকে ত্বরান্বিত করেছে।
এর আগে কোভিডের ফলে বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু কমেছে বলে জানিয়েছিল অক্সফোর্ডের একটি গবেষণা। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম। বিশ্বের মোট ২৯টি দেশের ওপর চালানো হয়েছিল সেই গবেষণা। অক্সফোর্ডের গবেষকদের সেই আশঙ্কায় শিলমোহর দিল জাতিসংঘ।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








