ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২৩:৩৭:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনার কারণে বেতন কম নেবেন জেসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

করোভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার কারণে আগামী ছয় মাস নিজের বেতন ২০ শতাংশ কম নেওয়ার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ছাড়াও তার মন্ত্রিসভার সব সদস্য, সরকারি সব বিভাগের শীর্ষ আমলারাও এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বুধবার কোভিড-১৯ প্রেস ব্রিফিংয়ে জেসিন্ডা আরডার্ন বিষয়টি জানিয়েছেন।

করোনারা প্রকোপে নিউজিল্যান্ডের অর্থনৈতিক ক্ষতির দিকটি তুলে ধরতেই তারা কম বেতন নিচ্ছেন বলে জানিয়েছেন জেসিন্ডা আরডার্ন।

তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের বহু নাগরিক যে পরিস্থিতির মোকাবিলা করছে আমরা তা গভীরভাবে উপলব্ধি করছি। বিভিন্ন অবস্থানের মধ্যে যে ব্যবধান আছে তা কমিয়ে আনার কোনো সময় যদি থাকে তবে তা এখন।’

আজ বৃহস্পতিবার পর্যন্ত নিউজিল্যান্ডে মোট ৪০১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। দেশটিতে করোনায় ৯ জন মারা গেছে।