করোনার ক্ষতি এক শিক্ষাবর্ষে কাটিয়ে ওঠা সম্ভব না: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ১৯ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাকালে শিক্ষার্থীদের লেখাপড়ায় যে ক্ষতি হয়েছে, তা এক শিক্ষাবর্ষে কাটিয়ে ওঠা সম্ভব নয়। এই ক্ষতি শুধু আমাদের না, সারাবিশ্বেই হয়েছে। আশা করি শিক্ষক-অভিভাবকসহ সবার সহযোগিতায় নিশ্চয়ই ঘাটতি পুষিয়ে উঠতে পারব।
শনিবার (১৯ মার্চ) সকালে বরিশাল বিমানবন্দরে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। এর আগে শিক্ষামন্ত্রী গোপালগঞ্জের একটি কর্মসূচিতে যোগদান করতে বরিশাল বিমানবন্দরে পৌঁছে সড়কপথে যাত্রা করেন। পরে সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিমানে বরিশালে পৌঁছান।
শিক্ষামন্ত্রী বলেন, সব বিদ্যালয়ে বই পৌঁছেনি এমন তথ্য সম্ভবত সঠিক নয়। কারণ, মাধ্যমিক স্তরের সব স্কুলে বই পৌঁছানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আমি বলতে পারছি না। তবে না পৌঁছানোর কোনো কারণ নেই। যদি কোনো বিদ্যালয়ে না পৌঁছে তা স্থানীয় সমস্যা। আমাকে সুনির্দিষ্ট করে বলা হলে সেই বিদ্যালয়ের বিষয়ে অবশ্যই খতিয়ে দেখব।
তিনি আরও বলেন, করোনাকালে অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে আমরা ৬০ থেকে ৬৫ ভাগের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারিনি। তবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে ৯৩ ভাগের মতো শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পেরেছিলাম। আর বর্তমানে পুরোদমে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করা হয়েছে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারছি কোথায় কী ঘাটতি রয়েছে। ব্যাপারটি শিক্ষকরাও অ্যাসেস করছেন।
এ সময় আরও ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


