ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১১:৩০:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

করোনার নমুনা পরীক্ষা শুরু করেছে প্রাণিসম্পদ ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার

করোনার নমুনা পরীক্ষা শুরু করেছে প্রাণিসম্পদ ইনস্টিটিউট

করোনার নমুনা পরীক্ষা শুরু করেছে প্রাণিসম্পদ ইনস্টিটিউট

প্রণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) সনাক্তকরণে নমুনা পরীক্ষা শুরু করেছে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট।

আজ শনিবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে প্রাপ্ত নমুনা পরীক্ষার কাজ শুরু করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন এ গবেষণা প্রতিষ্ঠানটি।

সভারের ধামরাই ও পাশ্ববর্তী এলাকা থেকে প্রাপ্ত ১৯টি নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু করা হয়েছে এ প্রতিষ্ঠানে।
রিয়েল টাইম পিসিআর প্রযুক্তিসমৃদ্ধ দেশের অন্যতম বৃহত্তম এই বিএসএল-২ (বায়োসেইফটি লেভেল-২) ল্যাবে বায়োলজিক্যাল নিরাপত্তার সব ধরনের সুবিধা রয়েছে। প্রতিদিন ৩০০টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে এই ল্যাবটির।

করোনাভাইরাস সনাক্তকরণে সাভার ও পার্শ্ববর্তী এলাকাসমূহ থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তর গত ২০ এপ্রিল চিঠির মাধ্যমে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালককে অনুরোধ জানায়। পিসিআর কিট ও অন্যান্য লজিস্টিক স্বাস্থ্য অধিদপ্তর সরবরাহ করবে বলেও এই চিঠিতে জানানো হয়।

এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের উদ্যোগে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবকে নির্বাচন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত নমুনা সংগ্রহ, গবেষণাগারে প্রেরণ ও সনাক্তকরণ এবং ডাটা এন্ট্রি ও ডকুমেন্ট তৈরিসহ নমুনা সনাক্তকরণেল সার্বিক কাজের জন্য ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মচারিদের সমন্বয়ে ১৪ সদস্যের একটি টিম এবং এ সংক্রান্ত পুরো কার্যক্রম সমন্বয়, তত্ত্বাবধান ও সহায়তা প্রদানের জন্য ৬ সদস্যের একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।