ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ২০:২৫:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ

করোনার ভুয়া রিপোর্টের কথা স্বীকার করেছে সাহেদ: ডিবি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ১৬ জুলাই ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রিজেন্ট হাসপাতাল থেকে করোনা পরীক্ষার যেসব রিপোর্ট দেয়া হয়েছে তার বেশিরভাগই ভুয়া ছিল বলে স্বীকার করলেন গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মিন্টো রোডের ডিবির কার্যলয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আব্দুল বাতেন।

আব্দুল বাতেন বলেন, গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহেদ করিম প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষার জন্য কিছু যন্ত্রপাতি রাখা ছিল। যা দিয়ে করোনার কোনো টেস্ট করা হতো না। শুধু হাসপাতালে দেখানোর জন্য রাখা ছিল। র‌্যাবের অভিযান পরিচালনার আগেই সাহেদ ওই সব যন্ত্রপাতি সরিয়ে ফেলেন। আমরা ওইসব যন্ত্রপাতি উদ্ধারের চেষ্টা করছি। যদি প্রয়োজন হয়, তবে সাহেদকে নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, যারা সাহেদের প্রতারণা শিকার হয়েছেন তারা অভিযোগ করতে চাইলে ডিবি পুলিশ তাদের অভিযোগ নেবে। আমরা ভুক্তভোগীদের আইনি সহায়তা দেবো। সাহেদকে রিমান্ডে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, বুধবার (১৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

গ্রেফতারের পর বুধবারই তাকে ঢাকায় আনে র‌্যাব। পরে রাতে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) হাজতখানায় রাখা হয়।

-জেডসি