ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৯:৪৩:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

করোনার ভুয়া সনদ: সাহাবউদ্দিন মেডিকেলের এমডি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৯ এএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার (২১ জুলাই) তাকে আদালতে হাজির করা হতে পারে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার।

তিনি জানান, করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়াসহ হাসপাতালে যত অপকর্ম চলছিল সেসবের সঙ্গে ফয়সালের সংশ্লিষ্টতা রয়েছে বলে র‍্যাবের কাছে তথ্য আছে। অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতে গুলশান থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে

এর আগে অনুমোদন ছাড়া করোনা পরীক্ষা ও ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগ এনে গুলশান থানায় এই মামলা দায়ের করে র‌্যাব।

মামলায় আসামি করা হয়- হাসপাতালের পরিচালক ফয়সাল আল ইসলাম, আটক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন। ফয়সাল আল ইসলাম হাসপাতালটির চেয়ারম্যান মো. সাহাবউদ্দিনের বড় ছেলে।

ফয়সালের বাবা মো. সাহাবুদ্দিন গণমাধ্যমকে জানান, তার ছেলে একটি হোটেল আইসোলেশনে ছিল। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের অনুমোদন ছাড়াই র‌্যাপিড কিট দিয়ে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের অ্যান্টিবডি পরীক্ষা করে আসছিল সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। রাজধানীর গুলশান-২ এ অবস্থিত হাসপাতালটি অ্যান্টিবডি পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে তিন হাজার থেকে ১০ হাজার টাকা করেও নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের জেরে রবিবার হাসপাতালটিতে অভিযান চালায় র‌্যাব।

-জেডসি