করোনার মাস্কের দাম যখন ১৫ লাখ ডলার!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার
করোনার মাস্কের দাম যখন ১৫ লাখ ডলার!
ইসরায়েলের এক অলংকার কোম্পানি তাদের দাবি অনুযায়ী বিশ্বের সবচেয়ে দামি করোনাভাইরাস মাস্ক তৈরি করছে। স্বর্ণ ও হীরা খচিত এ মাস্কের দাম পাক্কা ১৫ লাখ ডলার। খবর এপি।
নকশাবিদ আইজ্যাক লেভি জানান, ক্রেতার চাহিদা অনুযায়ী ১৮ ক্যারেটের সাদা স্বর্ণের মাস্কটিতে থাকছে ৩ হাজার ৬০০ সাদা ও কালো হীরা। আর মাস্কের যে মূল কাজ সে জন্য থাকছে উচ্চমানের এন৯৯ ফিল্টার ব্যবস্থা।
ইভেল কোম্পানির মালিক লেভি বলেন, ক্রেতার আরও দুটি দাবি ছিল। তা হালো মাস্কটি চলতি বছরের শেষ নাগাদ তৈরি সম্পন্ন করতে হবে আর এটি হতে হবে বিশ্বের সবচেয়ে দামি।
শেষ শর্তটি যে পূরণ করা সবচেয়ে সহজ তা জানাতেও ভুলেননি লেভি।
তিনি ক্রেতার পরিচয় প্রকাশ করতে রাজি হননি। শুধু জানিয়েছে ওই ব্যক্তি একজন চীনা ব্যবসায়ী এবং বাস করেন যুক্তরাষ্ট্রে।
প্রচলিত সার্জিক্যাল মাস্কের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি ওজনের অর্থাৎ ২৭০ গ্রামের এ মাস্ক যে নিয়মিতভাবে পরে রাখা যাবে না তা আর না বললেও চলে।
জেরুজালেমের কাছে নিজের প্রতিষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকালে লেভি হীরা খচিত আরও বেশকিছু মাস্ক দেখিয়েছেন।
লেভি বলেন, অর্থ দিয়ে হয়ত সবকিছু কেনা যায় না, তবে এ দিয়ে যদি খুব দাবি কোভিড-১৯ মাস্ক কেনা যায় তাহলে যে ব্যক্তি এটি পরতে এবং বাইরে হাঁটতে গিয়ে অন্যের মনোযোগ আকর্ষণ করতে চান তিনি এ মাস্ক নিয়ে নিশ্চয় খুশি হবেন।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











