ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ৩:৪১:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

করোনায় আক্রান্ত পাবনার পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪২ পিএম, ১২ জুন ২০২০ শুক্রবার

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পেশাগত কাজে জেলার বিভিন্ন স্থানে বিচরণের জন্য তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার বিকেলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি পাবনাবাসীর কাছে পুলিশ সুপারের জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি পাবনাবাসীকে সচেতনতার সাথে শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেলা এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। এর আগে পাবনা পুলিশ লাইনে দুই এসআইসহ আরও ১১ পুলিশের করোনা শনাক্ত হয়।’

সভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকায় তার নমুনা পাঠিয়েছিলেন। আজ শুক্রবার ঢাকা ল্যাব থেকে আসা রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। বর্তমানে তিনি নিজের বাংলোতে আইসোলশনে অবস্থান করছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় পাবনায় আরও ১০ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।