ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৪:০৪:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনায় আক্রান্ত হওয়ার ১০ দিন পর হাসপাতালে ভর্তি হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কার্যালয় ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এমনটি বলা হয়।

এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, শরীরের তাপমাত্রা বেশি এবং করোনার উপসর্গগুলো বিদ্যমান থাকায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ডাক্তারের পরামর্শ মেনে সতর্কতাবশত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান যুক্তরাজ্য সরকারের ওই মুখপাত্র ।

গত ২৭ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস ধরা পড়ে। তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮০৬জন। মারা গেছেন ৪ হাজার ৯৩৪ জন।

-জেডসি