ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১১:৫১:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

করোনায় আক্রান্ত শামীম ওসমানের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি। মঙ্গলবার দিবাগত রাতে মুঠোফোনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শামীম ওসমান নিজেই।

তিনি স্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, অসুস্থ অবস্থায় যেখানে লিপি নিজের জীবন নিয়ে শংকিত সেখানে ও (লিপি) যখন আরেক মৃত্যুপথযাত্রী রোগীর খোঁজ খবর নিচ্ছিল আমি অনেকটা বিরক্তও হয়েছিলাম। বলছিলাম তুমি খুব অসুস্থ। কিন্তু এটা আল্লাহর রহমত। করোনায় আক্রান্ত হয়েও ও (লিপি) মানুষের জন্য কাজ করছে।

তিনি আরো বলেন, এই মুহুর্তে আমাদের মানুষের দোয়া দরকার। আল্লাহ মানুষের দোয়া কবুল করেন। আমি আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আপনাদের একজনের দোয়াও যদি আল্লাহ কবুল করেন; হয়তো আমার পরিবার সুস্থ হয়ে উঠবেন’।

-জেডসি