করোনায় আক্রান্ত সন্দেহে ফমেক হাসপাতালে দম্পতি ভর্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস সন্দেহে এক দম্পতিকে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রাম থেকে এনে মঙ্গলবার রাত ১০টার দিকে তাদের হাসপাতালে পাঠান হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার বলেন, বড় গোপালদী গ্রামের মিজানুর রহমান (৪৬) নামে ওই ব্যক্তি ফরিদপুর শহরে ইজিবাইক চালান। গত কয়েক দিন যাবত তিনি জ্বর, কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। জ্বর বেড়ে যাওয়ায় সোমবার বিকেলে তিনি বাড়িতে ফেরেন। মঙ্গলবার বিকেলে বিষয়টি জানাজানি হয়।
তিনি জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ সহযোগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার বাড়িতে যাই। এরপর একটি অ্যাম্বুলেন্সযোগে রাত ১০টার দিকে তাদের ফরিদপুরে পাঠানো হয়।
মিজানুর রহমানের স্ত্রী রোজিনা বেগম (৩৮) সুস্থ রয়েছেন। তবে স্বামীর সাথে পাঠানো হয়েছে। আর মিজানুরের বাড়িসহ আশপাশে তার চাচাত ভাইদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, তাদের পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপরই নিশ্চিত হওয়া যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা। অবশ্য বুধবার পর্যন্ত ফরিদপুরে করোনা ভাইরাসে আক্রান্তদের পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই। তাই তাদের পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে কিনা জানা যায়নি।
-জেডসি
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত







