করোনায় আক্রান্ত সৌদি রাজপরিবারের ১৫০ জন!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে আছেন বাদশাহ সালমানের ভাতিজা রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বন্দর বিন আব্দুল আজিজ ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
নিউইয়র্ক টামইস জানিয়েছে, দেশটির ভিভিআইপি হাসাপাতালে ৫০০ বেড প্রস্তুত করা হয়েছে। কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে পাঠানো এক বার্তায় 'হাই এলার্ট' থাকার নির্দেশ দেয়া হয়েছে। ওই বার্তায় বলা হয়েছে, আমরা ঠিক জানি না কতজন আক্রান্ত হয়েছেন। রাজপরিবারের সদস্যদের চিকিৎসা দেয়ার জন্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নিতে বলা হয়। এছাড়া রোগে আক্রান্ত হাসপাতালের অন্যান্য স্টাফদেরকেও অন্য কোথাও নিয়ে চিকিৎসা দেয়ার কথা বলা হয়।
দেশটিতে করোনাভাইরাস শনাক্ত হওয়ার ছয় সপ্তাহ পর রাজপরিবারে ব্যাপক আকারে সংক্রমণের খবর এলো। করোনাভাইরাস প্রতিরোধে অনেক আগেই দেশটির সীমান্ত বন্ধ করে দিয়েছেন সৌদি বাদশাহ। এছাড়া শুরুতেই ওমরাহ বাতিল করা হয়। পরে গোটা দেশে কারফিউ জারি, মক্কা-মদিনা ও রিয়াদে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। এখন পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২৯৩২ জনের এবং মৃত্যু হয়েছে ৪১ জনের।
তবে রাজ পরিবারের কাছের সূত্র দিয়ে নিউইয়র্ক টামইস জানিয়েছে, মনে করা হচ্ছে রাজ পরিবারের ১৫০ সদস্য করোনায় আক্রান্ত।
৮৪ বছর বয়সি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ জেদ্দা শহরের নিকটবর্তী লোহিত সাগরের একটি দ্বীপের প্যালেসে অবস্থান নিয়েছেন। এছাড়া দেশটির ক্রাউন প্রিন্স ও ডি ফ্যাক্টো শাসক ৩৪ বছর বয়সি মোহাম্মদ বিন সালমান মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একই উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে গা ঢাকা দিয়েছেন। ওই স্থানে তিনি নিয়ম নামের একটি আধুনিক শহর গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করছেন।
সৌদি রাজপরিবারের এক হাজারের বেশি প্রিন্স রয়েছেন। তারা প্রতিনিয়ত ইউরোপে যাতায়াত করেন। তাদের কারো মাধ্যমে রাজপরিবারে করোনাভাইরাস প্রবেশ করতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট চিকিৎসক ও রাজপরিবারের কাছের মানুষদের।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











