করোনায় আক্রান্তে ফ্রান্স-জার্মানিকে ছাড়িয়ে গেল ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১ জুন ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা। আজ সোমবার রোববারের চেয়েও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আক্রান্তের এমন রেকর্ড ভাঙা গড়ার খেলার মধ্য দিয়ে জার্মানি ও ফ্রান্সকে টপকে বিশ্বে সর্বাধিক কোভিড-১৯ সংক্রমিত দেশগুলোর মধ্যে সপ্তম স্থানে উঠে এলো ভারত।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩৯২ জন। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৯০ হাজার ৫৩৫ জনে। ভারতের মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাটেই সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। মোট মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ভারত আগেই পেছনে ফেলেছিল চীন ও ইরানকে। জন্স হপকিন্স ইউনিভার্সিটি ও মেডিসিনের তথ্য অনুসারে, এবার মৃত্যু সংখ্যায় রাশিয়াকেও পেছনে ফেলল ভারত। তাদের হিসাব মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনার ২৩০ জনের মৃত্যু হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, করোনায় দেশটিতে এখন পর্যন্ত ৫ হাজার ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ২ হাজার ২৮৬ জনের। গুজরাটে মৃত্যু হয়েছে এক হাজার ৩৮ জনের। এরপর রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মোট ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মধ্যপ্রদেশে ৩৫০ জন, পশ্চিমবঙ্গে ৩১৭ জন, উত্তরপ্রদেশে ২১৩ জন, রাজস্থানে ১৯৪ জন ও তামিলনাড়ুতে ১৭৩ জনের মৃত্যু হয়েছে।
সর্বাধিক মৃত্যুর পাশাপাশি ভারতে সবচেয়ে আক্রান্ত রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৪৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে সে রাজ্যে মোট আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ৬৫৫ জন। এরপরই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত ২২ হাজার ৩৩৩ জন। রাজধানী দিল্লিতে ১৯ হাজার ৮৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর গুজরাটে এই সংখ্যাটা ১৬ হাজার ৭৭৯ জন।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











