ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২১:৪৮:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

করোনায় আরও একজনের মৃত্যু, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৪ পিএম, ১ আগস্ট ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪৯ জন। সোমবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, রোববার তিনজনের মৃত্যু এবং ৩৬৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৩ হাজার ৪২১ জন। এ দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ পাঁচ হাজার ৬০৬ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৯২ জনের।

২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।