করোনায় ও উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৫ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৫ আগস্ট ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
গত একদিনে করোনায় সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন।
রোববার সকালে হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মহিউদ্দিন বলেন, আইসিইউতে ২১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৩৫৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়াও নতুন ভর্তি হয়েছেন ৪৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৬৮৪ টি নমুনা পরীক্ষা করে ১৮৬ জন করোনা শনাক্ত হয়েছেন বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সজরুল ইসলাম।
হসাপাতাল সূত্র জানায়, গত এক দিনে করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের নুরুল হুদা, নুরুল ইসলাম, পরিমল চন্দ্র দে, ত্রিশালের হাসিনা, আনোয়ারা বেগম, হালুয়াঘাটের বিজয় রিচিল, তারাকান্দার ইউসুফ, নান্দাইলের আব্দুল হেলিম, নেত্রকোনা মোহনগঞ্জের জাহানারা, শেরপুর শ্রীবর্দীর মাহমুদা।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ নগরীর সীমা সাহা, লুতফুন্নাহার, গফরগাঁওয়ের রমিজউদদীন, সালেহা, ত্রিশালের শামীমা নাসরিন, ঈশ্বরগঞ্জের রওশন আরা, ফুলবাড়িয়ার আবু বকর সিদ্দিক, মুক্তাগাছার জরিনা খাতুন, নান্দাইলের খোদেজা বেগম, গৌরীপুরের শিরিন, নেত্রকোনা পুর্বধলার ফরহাদ, কেন্দুয়ার আব্দুর রহমান, জামাপুর দেওয়ানগঞ্জের রোকেয়া, কিশোরগঞ্জ সদরের সুমেতা, টাঙ্গাইল মধুপুরের আকবর আলী।
-জেডসি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ











