ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২৩:০০:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

করোনায় দেশে একদিনে ১১৯ প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

সারাদেশে ঘাতকব্যাধি করোনাভাইরাসের তান্ডব প্রতিদিন বেড়েই চলেছে। দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৬৮ জন। ফলে এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাাঁড়াল ১৪ হাজার ১৭২ জনে। 

গত ১৯ এপ্রিল দেশে একদিনে ১১২ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।

এর আগে গত ২৫ জুন মারা যান ১০৮ জন। তার আগে গত ১৮ এপ্রিল ১০২ জন মারা যান। এ ছাড়া ১৬, ১৭ ও ২৫ এপ্রিল মারা যান ১০১ জন করে। দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল সোমবার থেকে ফের লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। আজ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপিরিষদ বিভাগ। এ নিষেধাজ্ঞায় রিকশা ব্যাতীত অন্যান্য সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। চলবে শুধু পণ্যবাহী যান। শপিংমল-মার্কেট, বিনোদনকেন্দ্র, রিসোর্ট, সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।