করোনায় পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি, জিনগত সুবিধায় নারীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি, জিনগত কারণে নারীরা সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, সাইন্স ডিরেক্ট ডট কম থেকে জানতে পেরেছি- করোনায় পুরুষদের মৃত্যু ঝুঁকি বেশি। পুরুষরা পূর্ব থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। হাইপারটেনশন, ডায়াবেটিস, ম্যালাইটাস, ক্রনিক রিনাল ডিজিজ ইত্যাদি ছাড়া পেশাগত অকুপেশনাল এক্সপোজার পুরুষদের বেশি এজন্য ঝুঁকি বেশি। পুরুষরা স্মোকিং, অ্যালকোহল বেশি নেয়ার, সোশ্যাল আইসোলেশন কম থাকায় আক্রান্ত হন বেশি। অন্যদিকে, নারীরা সুবিধা পাচ্ছেন কারণ তাদের ডাবল এক্স ক্রোমোজোমের জন্য নারীরা জিনগতভাবে বেশি ইমিউন থাকেন। ৪ মে গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে সাইন্স ডিরেক্ট ডট কমে জারিমা শর্মা ও এরিন ডি মাইকোস ফিচার প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
পুরুষদের অনুরোধ করে নাসিমা সুলতানা বলেন, পুরুষরা সতর্ক থাকবেন বেশি। যেন আরও বেশি সচেতন হন, সতর্ক থাকেন। যে স্বাস্থ্যবিধি মানতে বলি, সেগুলো মানবেন।
করোনাভাইরাস নিয়ে বাংলাদেশে উদ্বেগ কমছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪১২ জন। শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২০৭ জন। আর গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৪৫ জন। এদিকে আরও ৮৮০ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৪৭ হাজার ৬৪৫ জন সুস্থ হলেন। সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ। মৃতের হার ১ দশমিক ৩০ শতাংশ।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩৮, নারী ৫ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে আছেন ১৬ জন, চট্টগ্রামে আছেন ১৫ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ২ জন, বরিশালে ১ জন, ময়মনসিংহে ২, সিলেটে ১ জন মারা গেছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৬ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৮জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ১০ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ২ জন মারা গেছেন।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
-জেডসি
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন




