ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২১:২৫:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

করোনায় প্রাণ গেল আরও ৩৪ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৪ জন; একদিনের মৃত্যুর সংখ্যায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।  এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৯৭ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো তিন হাজার ৫৮৭ জনের শরীরে; যা গত নয় মাসের মধ্যে এটিই একদিনে সর্বোচ্চ শনাক্ত। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন।

বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৯৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ।

এছাড়া গত একদিনে মারা যাওয়া ৩৪ জনের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী নয়জন রয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৪তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৪১তম অবস্থানে।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এ বছর ২৩ জানুয়ারি সেই সংখ্যা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জন মারা যায়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়