ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৯:২১:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনায় প্রাণ গেল আরও ৩৭ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৪ জন।একই সময়ে ১ হাজার ৬৬৬ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৬ জনের।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০২টি পরীক্ষাগারে ১৩ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ হয়। তার মধ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৫০টি।এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬২ হাজার ৬৫৭টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৭৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৬৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১৩ জন। হাসপাতালে মারা গেছেন ৩৫ জন ও বাড়িতে ২ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন। এই পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা সাড়ে তিন লাখ পেরিয়ে যায় ২১ সেপ্টেম্বর। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

এই বিভাগের জনপ্রিয়