করোনায় প্রাণ গেল আরো ৩৩ জনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৩১ আগস্ট ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। মৃতের তালিকাতেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গত ২৪ ঘণ্টায় করোনায় কেড়ে নিয়েছে আরো ৩৩ প্রাণ। একই সময়ে আর নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৭৪ জন জন।এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন তিন লাখ ১২ হাজার ৯৯৬ জন।আর করোনায় মোট মৃত্যু হয়েছে চার হাজার ২৮১ জনের।এর মধ্যে নতুন করে দুই হাজার ৯৮০ জনসহ মোট সুস্থ হয়েছেন দুই লাখ চার হাজার ৮৮৭ জন।
আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৮৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি।গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ।আর মারা যাওয়ার রোগীদের মধ্যে ২৯ জন পুরুষ ও ৪ জন নারী।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩২ জন ও বাড়িতে একজন। এদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন ও ষাটোর্ধ্ব ২০ জন ছিলেন।
মৃতদের মধ্যে বিভাগীয় পরিসংখ্যান হলো-ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন মারা গেছেন।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা।
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











