করোনায় প্রাণহানির সংখ্যা প্রায় ৬৫ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৬ এএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ১২ লাখের বেশি মানুশ আক্রান্ত হয়েছে। আর এতে মৃত্যু হয়েছে ৬৫ হাজারের কাছাকাছি। এ রোগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪৬ হাজার ১৭৪ জন।
এ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে দ্রুতগতিতে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে ৩ লাখ ৮ হাজার ৬০৮ মানুষ এতে আক্রান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের। দেশটিতে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে।
সিএনএন’র প্রতিবেদনে অনুযায়ী, নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো শনিবার (৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, গত একদিনে সেখানে করোনায় আক্রান্ত ৬৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু নিউইয়র্কেই মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৫৬৫। শুধু মৃত্যু নয়, আক্রান্তের দিক দিয়েও যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের অবস্থান সবার উপরে।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইউরোপের দেশ ইতালিতে। এতে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। করোনায় মৃত্যুর দিক থেকে ইতালির অবস্থান সবার উপরে।
ইতালির সিভিল প্রটেকশন এজেন্সির দেয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৬৮১ জন করোনাভাইরাসে মারা গেছে। ইতালিতে এখন করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ৩৬২ জন।
-জেডসি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২








