করোনায় ফ্রান্সে একদিনে ২৯২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৭ এএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ইতালি আর স্পেন ছাড়া ইউরোপের আরেক দেশ ফ্রান্সেও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে লাশের লাইন দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আরও ২৯২ জন মহামারি এই ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃত্যুর তালিকায় নাম উঠলো ২ হাজার ৬০৬ জনের। রোববার দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের পরিচালক জেরমি সালোমন এই তথ্য দিয়েছেন।
তিনি গত ফেব্রুয়ারিতে দেশে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪০ হাজার ১৭৪ জনকে করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।
ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রধান জানান, প্রায় ১৯ হাজার কোভিড-১৯ রোগী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৬৩২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ১৭ হাজার ৯৭৬ জন। আর সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩৩ হাজার ৮৮৩। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫০ হাজার ৯১৪ জন।
এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে ইতালিতে। দেশটিতে ৯৭ হাজার ৬৮৯ জন আক্রান্ত হলেও প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৭৭৯ জন।
অপরদিকে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ লক্ষ ৩৯ হাজার ২১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে দুই হাজার ৪৪৫ জনের।
ইতালির পর সর্বোচ্চ সংখ্যক লোকের মৃত্যু হয়েছে স্পেনে। দেশটিতে করোনায় আক্রান্ত ৮০ হাজার ৩১ জন। আর মৃত্যু হয়েছে ৬ হাজার দুইজনের।
-জেডসি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২








