ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৫:৩১:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

করোনায় বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৯,১৬০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৫ এএম, ৪ এপ্রিল ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) ছোবলে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শনিবার পর্যন্ত এই ভাইরাসের সংক্রমণে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৬০ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১০ লাখ ৯৮ হাজার ৪৩৪ জন। এদের মধ্যে বর্তমানে ৮ লাখ ১০ হাজার ৩৫১ জন চিকিৎসাধীন এবং ৩৯ হাজার ৩৯১ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ৯২৩ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৫৯ হাজার ১৬০ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। আর তাই মহামারী আকারে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় বিভিন্ন দেশ নিচ্ছে নানা রকম পদক্ষেপ। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।এই ভাইরাসের গতি আরও বাড়ছে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি