ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১১:১৭:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

করোনায় বিশ্বে আরও ১৫৫৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ এএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৮ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় চার শ’। এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৩ হাজার ৬০১ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ১ লাখ ৬০ হাজার। 

আজ বুধবার (৩১ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৬৯ লাখ ৯৮ হাজার ৫৭৬ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৯১ হাজার ৫০২ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫১ জনের এবং শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৯০৬ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১৬ হাজার ৮০৬ জন এবং মৃত ১৯৬ জন। ইতালিতে আক্রান্ত ৩১ হাজার ৮০৭ জন এবং মৃত্যু ৯৮ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ৩১ হাজার ৪৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। জাপানে মৃত ২৪৮ জন এবং আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৭৫ জন এবং আক্রান্ত ১২ হাজার ১৮১ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৯৪ জন এবং ২৭ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৫১৯ জন এবং মৃত্যু হয়েছে ৭১ জনের।